দুই শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহনে সম্পন্ন হলো সরগম সংগীত একাডেমির পরীক্ষা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রতিষ্ঠান সরগম সংগীত একাডেমিতে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহনে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৮ মার্চ) উপজেলার শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষায় রবীন্দ্রকন্ঠ, নজরুলকন্ঠ, তবলা, নৃত্য, উচ্চাঙ্গ সংগীত, চিত্রাংকন সহ বিভিন্ন বিষয়ের ওপর ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে। লিখিত পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও কাপ্তাই, রাউজান উপজেলা থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।
এতে প্রধান পরীক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পি সরণ সাহা ও প্রদীপ মল্লিক। এসময় রাঙ্গুনিয়া উপজেলার সরগম সংগীত একাডেমির পরিচালক ও বিশিষ্ট সংগীত প্রশিক্ষক রাতুল বৈদ্য উপস্থিত থেকে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
প্রসঙ্গত, সরগম সংগীত একাডেমি সংগীত প্রচার ও প্রসারে রাঙ্গুনিয়া উপজেলায় ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করে আসছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা