কাপাসিয়ায় হান্নান শাহ্ স্মরণে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে "রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা", প্রয়াত নেতা হান্নান শাহ্ স্মরণে বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শুক্রবার স্থানীয় ঘাগুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি এবং হাবিবুর রহমান শাহীনের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, মহসীন আলম রিটন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুজ্জামান বেপারী, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, ঘাগুটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইফতারের পূর্বে প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ