ভারত কীভাবে বাড়তি সুবিধা পাচ্ছে, বুঝতে পারছেন না কোচ
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হচ্ছে দুই দেশে। যে কারণে ভারত ছাড়া সবাইকে দুই দেশে ভ্রমণ করতে হচ্ছে। অন্যদিকে এক ভেন্যুতে খেলার মতো বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল।
হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার। এমনকি সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এ নিয়ে কথা বলেছেন। এসব বিতর্ক একেবারেই উড়িয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক।
ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে তিনি বলেন, 'আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।'
'টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।'-যোগ করেন তিনি।
একই স্টেডিয়ামে সব ম্যাচ হলেও আলাদা আলাদা উইকেটে খেলেছে ভারত এমনটাই দাবি ব্যাটিং কোচের। তিনি বলেন, 'জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।'
'হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।'-যোগ করেন তিনি।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি