বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আপত্তিকর অবস্থায় তারকা জুটি, সমালোচনার ঝড়
টালিউডের পরিচিত জুটি অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু। কয়েকদিন আগেই হয়েছে তাদের বাগদান। দুই পরিবার ও টালিউডের বিভিন্ন তারকাদের উপস্থিতিতেই হয় এই শুভকাজ। যদিও তারা এখনও মূল বিয়ের পর্বে যায়নি।
কিন্তু তার আগেই শ্বশুরবাড়িতে আনাগোনাসহ একরকম মাখামাখি সম্পর্কের মধ্যে রয়েছে এই জুটি। আর এতেই যত বিপত্তি! রীতিমতো ছিঃছিঃ করছে নেটিজেনরা!
বিষয়টি হলো, এই তারকাজুটির একটি ভ্লগে নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক কিছু মুহূর্তের চিত্র উঠে আসে। দেখা যায়, দুজনে একই কম্বলের তলায়, গা এলিয়েছেন বিছানাতে। তাও আবার মা-বাবার সামনে।
সেই ভিডিওটা শেয়ার করেছিলেন অনন্যার বোন অভিনেত্রী অলোকানন্দা। সেখানেই দেখা যায়, আড্ডা চলছে পুরো পরিবারের। দুই মেয়ে, আর দুই জামাইকে পেয়ে আনন্দিত তাদের মা-বাবাও। সকালে লুচি তৈরি করছেন অনন্যার মা। আর অনন্যা ও সুকান্ত একটি ঘরে, বিছানায় কম্বলের তলায় ঢুকে আড্ডা দিচ্ছেন। দুজনের পায়ের কাছে তাদের বাবা।
আর এতেই চটল নেটিজেনরা, তুলল সমালোচনার ঝড়! একজনের মন্তব্য, ‘দুজনের তো বিয়েও হয়নি। মা-বাবার সামনে এভাবে। ছিঃ লজ্জা করে না।’ আরেকজন লেখেন, ‘মা-বাবা কী করে এভাবে অ্যালাউ করে!’ তৃতীয়জনের মন্তব্য, ‘বিয়ে না করেই, একসঙ্গে থাকছে নাকি? লিভ ইন?’
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?