ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৩:২৪

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদ্যাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
সকাল ১০টায় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের আওতায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন বাল্যবিবাহের কুফল সম্পর্কে ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করে। সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক জেবুন্নেছা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা, সলিডারিটির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার, মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আবু নাসার ফাইজার রহমান, আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রোজেক্টের যুব প্রতিনিধি শিউলি আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, নারীকে শুধুমাত্র নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। সমতার ভিত্তিতে তাদের অধিকার নিশ্চিত করে ক্ষমতায়ন করতে হবে। এজন্য সর্বস্তরের পুরুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকে শুরু করে সর্বত্রই নারীকে মা, বোন, কন্যার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য পরিবার থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা