ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৩:২৯

সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়।  অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে  ৮ মার্চ  শনিবার সকালে একটি র‌্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেরা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রগতিশীল নারী আন্দোলন ফাউন্ডেনের পরিচালক রোকসানা রুপা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ শাহাদত হোসেন প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, সমাজে নারীদের সম্মান দেখাতে হবে। কেননা নারী একজন মা, ভগ্নি ও কন্যা। মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীরাই কৃষি কাজের উদ্ভাবক। পুরুষদের প্রেরণার উৎস। তাই নারীদের অধিকার ও সমতা নিশ্চিত করতে হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার