ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ৪:২৩

ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নবদিতা নন্দি, সদরপুর গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা রহিমা খাতুন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরাব আলী, গণমাধ্যম কর্মি ও দুই শতাধিক ছাত্রী ও মহিলারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন, অধিকার ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রহিমা খাতুন, আকলিমা বেগম, নবনিতা নন্দী, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোবাহান সৈকত সহ অনেকে। 

আলোচনা সভায় বক্তারা, নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যদুরীকরনের মধ্য দিয়ে সুন্দর সমাজ বিনির্মানের প্রত্যয় ব্যাক্ত করেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন