ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ছাত্র দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ১০:৪১

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি'র উদ্যোগে   শেরেবাংলা নগর ছাত্রদলের সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক মোঃরাজা আহমেদ মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে পাঁচ  শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ  করা হয়েছে।

শনিবার(৭ রমজান)  বিকালে আগারগা’র তথ্য কমিশনের সামনে মাহে রমজান উপলক্ষে  ইফতার বিতরণ ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান। এ সময়  ২৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন জসীম ,যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন, মহিলাদলের সাধারণ সম্পাদক তাসলিমা খান চিনু সহ শেরে বাংলা নগর ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । ঢাকা পশ্চিম মহানগর ছাত্রদলের সভাপতি রবিন বলেন, আমাদের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে মিটিং হয়েছে ওই মিটিং এ নির্দেশনা দেয়া হয়েছে যে পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলে শুধু নেতাকর্মীদের নিয়ে নয়  দেশের সর্বস্তরের জনগণকে  নিয়ে ইফতারের আয়োজন করতে হবে।

 দেশের জনগণ হচ্ছে  আমাদের শক্তি।   দলের সর্ব স্তরের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি আরো বলেন ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা,ফ্যাসিস্টরা নষ্ট করতে চেয়েছিল। আওয়ামী লীগ ও তার দোসররা পালিয়ে গিয়েও  জনগণের মাঝে  বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা  করছে, তাই আমাদের নেতা কর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
একইদিনে শাহআলী থানা ছাএদলের সাব্বির হোসেন সজিবের নেতৃত্বেও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। এসময় শাহ আলী থানা ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত