আমি এসবের কিছুই পাত্তা দেই না : মিথিলা
সাম্প্রতিক সময়ে পর্দায় ব্যস্ততা বেড়েছে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। কাজ করছেন নতুন সিনেমায়। এর বাইরেও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও।
বাংলাদেশের এই অভিনেত্রীর আনাগোনা রয়েছে ওপার বাংলাতেও। সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সুখের সংসার পেতেছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে তাদের সংসার নাকি আগের মতো সুখের আবহে নেই। তবে একটা সময় সেখানে নানা কাজে ব্যস্ত থাকতেন মিথিলা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে মিথিলাকে বলতে শোনা যায়, দুই বাংলাতেই কাজ করতে ভালো লাগে তার। অভিনেত্রীর কথায়, 'ওপার বাংলার সহশিল্পীরা আমাকে আপন করে নিয়েছে। সেখানকার পরিচালকেরাও আমাকে কমফোর্ট জোন দিয়েছে কাজ করার জন্য। ওখানে আমি নতুন। তারপরও কমফোর্ট জোনে কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব।'
কিন্তু কাজের চেয়ে যে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থেকেছেন মিথিলা! তার দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনাও। পাশাপাশি আলোচনা-সমালোচনার এমনকি ট্রল-বুলিংয়ের শিকার হন সামাজিক মাধ্যমে। সে বিষয়টি নিয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এসবকিছুর কতটা প্রভাব পড়ে অভিনেত্রী জীবনে, এমন প্রশ্নের জবাবে মিথিলাকে বলতে শোনা যায়, 'আমার ওপর কোনো প্রভাব পড়ে না, আমি এসব কিছুই পাত্তা দেই না।'
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?