বিজয়নগরে ভুয়া সাংবাদিক আটক
বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে জনতা।
শনিবার (৮ মার্চ) রাতে মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার সজল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের মধ্যপাড়ায় বসবাস করেন।
এর আগে শনিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে চালকরা আটক তাকে করে থানা পুলিশে সোপর্দ করেন। পুলিশ ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা জানান, সিঙ্গারবিল বাজার স্ট্যান্ডে একটি পরিচালনা কমিটির মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশাগুলো পরিচালনা হয়ে আসছে। গত ২-৩ দিন টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তোলেন মোস্তফা মোহাম্মদ সজল নামে এ যুবক। সে সংবাদ প্রকাশ করবে না করতে ১০ হাজার টাকায় রফাদফার কথা বলে আসছিলেন। চালকরা এই টাকা দিতে অস্বীকার করলে সজল অহেতুক সংবাদ প্রচার করার হুমকি প্রদান করেন। শনিবার দুপুরে মোটরসাইকেলে এসে তিনি আবারও টাকার দেওয়ার কথা বলে হুমকি দেয় এক পর্যায়ে সজলের কাছে তিনি কোন টেলিভিশনের সাংবাদিক জানতে চাইলে একেক সময় একেক টেলিভিশনের পরিচয় দেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে না হওয়াশ যাচাই করে জানা যায় তিনি সাংবাদিক নন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়৷
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। রাতে সেই মামলা নথি করার পর সজলকে গ্রেফতার দেখানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান