ঈদুল ফিতর : মাস শেষের আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (৯ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারদের মার্চ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদেরর মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান