জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধ, স্কুল শিক্ষকসহ আহত-৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামে কৃষি জমিতে পানি সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে এক স্কুল শিক্ষককের বাড়ীতে গিয়ে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষকের বিরুদ্ধে। এঘটনায় স্কুল শিক্ষক মোঃ বারিকসহ তিনজন আহত হয়েছেন। আহতরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীণ আছে। এঘটনায় ভুক্তভোগী বারিকের ছেলে গাউছুল আজম তাশিন বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
রবিবার (৯ মার্চ) পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মইনুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানায় অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার তেলিহার গ্রামের পূর্বমাঠে জমিতে সেচ দেওয়া নিয়ে আব্দুল বারিক ও প্রতিপক্ষ আফসার মন্ডল ও তার ছেলে শাহিনসহ উভয়ের মাঝে বাকবিতন্ডা দেখা দেয়। পরে মাঠে কাজ করা কিছু শ্রমিক এসে তাদের বাকবিতন্ডা বন্ধ করে থামিয়ে দেয়। এরপর তারা বাড়ী চলে যায়।
আহত স্কুল শিক্ষকের ছেলে তাশিন বলেন, জমিতে সেচ দেওয়া নিয়ে মাঠে বাকবিতন্ডা গ্রামের কৃষকেরা এসে থেমে দিয়ে আমাদের সবাইকে বাড়ী পাঠিয়ে দেয়। কিন্তু এতেও প্রতিপক্ষ আফছার মন্ডলসহ শাহিন (৪০), মানিক (৪৫), কুমকুমি বেগম (৫৫), আশা বেগম (৩০) ও আমাদের বাড়িতে এসে আবারও বাবাকে গালমন্দ করায় সে প্রতিবাদ করে। এসময় আফছারের হুকুমে শাহিন কোদাল দিয়ে আমার বাবার মাথায় আঘাত করলে মাথা কেটে রক্ত ঝরতে থাকে। আমার মা ফরিদা ও বড়ভাই আজম বাবাকে উদ্ধারে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে এবং পরনের কাপড় বিবস্ত্র করে শ্লালিতাহানীর চেষ্টাও করে। তখন বাবাকে রক্তাত্ববস্থায় উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ আফছার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদেরকে মারধর করিনি তারাই মারতে এসেছিল আমাদের।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’