ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৪:৪০
জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে রুমানা রিয়াজ গত বুধবার সকালে জেলা প্রশাসকের নিকট তিনি যোগদানপত্র দাখিল করেন। আজ রবিবার সকালে তিনি পাঁচবিবির নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেনের নিকট থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউ.এন.ও রুমানা রিয়াজ ৩৬’তম বিসিএসের (প্রশাসনের) একজন কর্মকর্তা। চাকুরী জীবনে প্রথমে ৩ বছর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ হিসাবে কর্মরত ছিলেন। তারপর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সহকারি কমিশনার ভূমির দ্বায়িত্ব পালন করেন। এরপর সিরাজগঞ্জ জেলায় ডিসি অফিসে কর্মরত থাকা অবস্থায় পাঁচবিবিতে ইউএনও হিসাবে যোগদানের আগে তিনি কিছু সময় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রিয়াজ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসেবে আমি গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। তার গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায়।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার

র‌্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা

ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য

শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার

হুমকিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ: জলবায়ু সংকট ও মানবসৃষ্ট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

কাপ্তাইয়ের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে প্রকল্পের সমাপনী মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সিডিএ’র বিতর্কিত ইমারত পরিদর্শকদের রক্ষায় মরিয়া সিন্ডিকেট