ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ঠাকুরগাঁও


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৩-২০২৫ বিকাল ৫:১২

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। রোববার তাকে আদালতে নেওয়া হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় ছাত্র-জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মারপিট করে। পরে পুলিশ তাকে করা পাহারায় জেলহাজতে নিয়ে যায়।
ঘটনার দিনই ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শিক্ষক মোজাম্মেল হক মানিককে আসামী করে ভুল্লী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন শনিবার তার শিশু কন্যা বিদ্যালয়ে মানিকের কাছে অন্যান্য শিক্ষার্থীদের সাথে প্রাইভেট পড়তে যায়। মানিক অন্যান্য শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিলেও গেলেও ওই শিক্ষার্থীকে একা থাকতে বলেন। পরে কৌশলে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষন করেন। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সকলকে বিষয়টি জানালে তাৎক্ষনিক তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়।
এ ঘটনার জেরে রোববার ধর্ষণ ও নীপিড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওসহ ছাত্র-জনতা পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে এ ঘটানায় দ্রæত তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস প্রদান করেন। ওই দিন জেলা কালেক্টরেট চত্বর বিকেল পর্যন্ত ছাত্র-জনতা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। যৌথবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করে।
উল্লেখ্য, গত শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেফতার করে পুলিশ। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার