ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ইতিহাসের তৃতীয় দল হিসেবে যে কীর্তি গড়ল ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ১২:৩৮

আইসিসি ইভেন্টে নিজেদের সবশেষ ২৪ ম্যাচের মধ্যে ২৩ জয়। একমাত্র হারটাও এসেছে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। বিগত ১৮ মাস ধরে বিশ্ব ক্রিকেটে ভারত ঠিক এতটাই ধারাবাহিক এক দল। রোহিত শর্মার অধীনে টিম ইন্ডিয়া খেলেছে চার ফাইনাল। জয় পেয়েছে দুটিতে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল দুবাইয়ে আরও একটাবার শিরোপার উল্লাস দেখা গেল ভারতীয় ক্রিকেটে। নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা যাচ্ছে ভারতের মাটিতে। টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও এখন তারাই। প্রেস্টিজিয়াস এই আসরের শিরোপা তারা জিতেছে ৩ বার। 
গতকালের এই জয় ক্রিকেট দুনিয়ায় মাত্র তৃতীয় দেশ হিসেবে বিরল এক কীর্তিও স্থাপন করেছে ভারত। টানা দুই আইসিসি ইভেন্টের শিরোপা জয় করা দেশ এখন ম্যান ইন ব্লু-রা। এর আগে এমন কীর্তি ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার। যদিও অস্ট্রেলিয়ান ক্রিকেটে এমন কীর্তি আছে দুইবার। 
১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে আইসিসি ইভেন্টের প্রচলন শুরু। প্রথম দুই আসরে শিরোপা গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ঘরে। ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপ জিতে প্রথম দল হিসেবে টানা দুই আইসিসি শিরোপা জেতে ক্যারিবিয়ানরা। 
২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের মাধ্যমে দ্বিতীয় দেশ হিসেবে টানা দুই আইসিসি ইভেন্টের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। এরপরে ২০২৩ সালে ছয় মাসের ব্যবধানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একদিনের বিশ্বকাপ শিরোপা জেতে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। 
পরের দুই আইসিসি ইভেন্টেই শিরোপা ভারতের কাছে। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর তারপরেই গতকাল নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। 

 

 

Aminur / Aminur

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...