এখনই অবসর নিচ্ছেন না রোহিত
চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন কথা বের হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকেই। যে কারণে অনেকেই ভেবে নিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই হয়তো অবসর নেবেন ভারতীয় দলের অধিনায়ক।
কিন্তু না, গতকাল রোববার নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর নিজের ভবিষ্যৎ নিজেই বললেন রোহিত। জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি।
৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের ভীত গড়ে দেওয়া রোহিত ম্যাচের পর বলেন, ‘আরও একটা জিনিস, আমি এই ফরম্যাট (ওয়ানডে ক্রিকেট) থেকে অবসর নিচ্ছি না। (এটা বলছি), যাতে কোনো গুজব না ছড়ায়। এগিয়ে যাচ্ছি। ঠিক আছে?’
তবে রোহিত স্পষ্ট করে বলেননি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কিনা। তবে অনেকের ধারণা, যদি না খেলতেন তাহলে এখনই অবসর নিয়ে ফেলতেন রোহিত।
রোববার অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টে দারুণ এক রেকর্ড করেছেন রোহিত। আইসিসি টুর্নামেন্টে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে ভারতীয় দলের আগের সব অধিনায়ককে ছাড়িয়ে গেছেন তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে একটানা ১৩টি ম্যাচ জিতেছেন তিনি।
এতে রোহিত ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ভারতীয় দলের সাবেক এ অধিনায়ক একটানা ১২টি ম্যাচ জিতেছিলেন।
একটানা ম্যাচ জয়ের নিরিখে তৃতীয় স্থানটিও রোহিতের। ২০২৩ সালের বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতেছিলেন তিনি। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টের শেষ ২৪টি ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছেন রোহিত। একমাত্র হার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ