বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ফায়ার সার্ভিসের তত্তাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান রোমান,উপজেলা মৎস কর্মকর্তা মো: নাসির উদ্দিন প্রমুখ । এছাড়াও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied