ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তাড়াশে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ২:৫০

 সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড নির্বাপক বিষয়ক মহড়া ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিকান্ড নির্বাপক মহড়া প্রদর্শন করে। উক্ত প্রদর্শনিতে গ্যাস সিলিন্ডার থেকে উৎপত্তি হওয়া আগুন এবং বাড়িতে লাগা আগুন ভেঁজা বস্তা ও কাঁথা দিয়ে নিভানোর কৌশল প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুহাম্মাদ মুঞ্জুরুল আলম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটিরি সাধারণ সম্পাদক আব্দুর বারিক খন্দকার প্রমূখ। এ সময় বক্তাগণ মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক দূর্যোগের ভয়াবহতা তুলে ধরেণ এবং পূর্ব প্রস্তুতি থাকলে দূর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা যায় বিয়ষটির উপর গুরুত্বারোপ করে “দূর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ বারের শ্লোগানকে স্বরণ করিয়ে দেয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার