ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৫ দুপুর ৪:২৭

মাগুড়া জেলার আলোচিত শিশু  আছিয়াকে ধর্ষণ  সহ সারাদেশ ব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ  শাস্তির দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

১০ মার্চ সোমবার সকাল সাড়ে  ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে পাঁচবিবি পাঁচমাথায় এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া মানববন্ধনে সাধারণ মানুষ ও গৃহবধূগণও অংশগ্রহণ করেন । 

ধর্ষকের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,  জেগেছে রে জেগেছে বাঘিনীরা জেগেছে, ধর্ষকের শাস্তি মৃত্যু মৃত্যু শ্লোগান সম্বলিত প্লে কার্ড হাতে শতাধিক ছাত্র ছাত্রী,  নারী ও পুরুষের অংশগ্রহণে প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল আমিন ফকির, ছাত্র প্রতিনিধি আজিজুল হক তপু, নাহিদ হোসেন, ফারজানা, গুলশান আরা গালিন, নারী উদ্যোক্তা হীরা ও ইব্রাহীম প্রমুখ।
শেষে মানববন্ধনে অংশ গ্রহণকারীরা ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার