ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ১:২১

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা।

অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে তারা মহাসড়ক ছেড়ে দিলেও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে বেলা ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন বলে জানান গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

তিনি বলেন, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।

অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকে অবস্থিত গ্লোবাস কারখানার একজনকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা এসে বুঝিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় তারা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তবে এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর