চট্টগ্রামে কিশোরী শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাইকে গণধোলাই!
চট্টগ্রামের কর্ণফুলীতে ১৬ বছরের কিশোরী শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার দুলাভাই মো. ফারুককে (২৮) জনতা আটক করে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেয়।
সোমবার (১০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (৮নম্বর ওয়ার্ড) ইছানগর গ্রামের রাজা ভান্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। অভিযুক্ত মো. ফারুক (২৮) একজন কন্টেইনার চালক। সে চরপাথরঘাটা (৪ নম্বর ওয়ার্ড) সৈন্যেরটেক পেঁজার বাপের বাড়ির মো. নাছিরের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাত ১টার দিকে দুলাভাই ফারুক শ্যালিকার বুকে হাত দেয়। ঘটনাটি পারিবারিকভাবে সমাধান হলেও, সোমবার রাতে এক মহিলা বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবকদের সহায়তায় ফারুক কে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অপর সূত্রে জানায়, ভিকটিমের পিতা মোহাম্মদ নাজু মিয়া কিছু মাস আগে ইছানগর ৮ নম্বর ওয়ার্ড রাজা ভান্ডার বাড়ির পাশে জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার মেয়ে জামাই ও মেয়ে তখন অন্য জায়গায় ভাড়া থাকতেন।
পরে তারা ক্রয় করা ওই জমিতে নিজে বাড়ি নির্মাণ করলে মেয়েকে ও মেয়ে জামাইকে ভাড়া বাসা থেকে নিয়ে আসেন। এরমধ্যে আপন দুলা ভাই ফারুকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে।
পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়, এবং এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভিকটিম কিশোরী বর্তমানে থানায় রয়েছেন। তার পিতা মোহাম্মদ নাজু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, 'চরপাথরঘাটার ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।'
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড