এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ডের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
মানিকগঞ্জের সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ফি আদায়ের কারণে অনেক পরিবারই হিমশিম খাচ্ছে। তারপরও কলেজ নির্ধারিত ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ফরম ফিলাপ বাবদ অগ্রণী ব্যাংকের মাধ্যমে আদায় করছেন। তারপরও সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে ধারদেনা করে অতিরিক্ত টাকা দিয়ে ফরম ফিলাপের টাকা দিচ্ছেন অভিভাবকরা।
এ বছর এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ড ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য দুই হাজার দুইশত পঁচিশ টাকা (২২২৫) এবং বিজ্ঞান বিভাগের জন্য দুই হাজার সাতশত পচাশি টাকা (২৭৮৫) নির্ধারণ করালেও সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার ৭ হাজার টাকা আদায় করছেন বলে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের সকল শিক্ষার্থীদের সকল প্রকার ফি গ্রহণ করা হয় অগ্রণী ব্যাংকের সাটুরিয়া শাখায়। চলতি এইসএসসি পরীক্ষার ফরম পূরণে সাটুরিয়া কলেজে টেষ্ট পরীক্ষায় সকল বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের নিকট থেকে বিজ্ঞান বিভাগে ৫ হাজার ৪ শত ১৫ টাকা এবং মানবিক ও ব্যাবসা শিক্ষা বিভাগে ৫ হাজার ১৫ টাকা নির্ধারণ করেছেন। আর প্রতি বিষয়ে ফেল করলে আর দুইশত টাকা বেশী জমা দিতে হবে। সেই হিসেব করেই শিক্ষার্থীরা ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ দেখিয়ে কলেজে গিয়ে ফরম পূরন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য কলেজ থেকে সরবরাহকৃত জমা রশিদের( রশিদের সিরিয়াল নাম্বার ৫৫৬৫২) মাধ্যমে অগ্রণী ব্যাংক সাটুরিয়া শাখায় ৬ মার্চ ২০২৫ জমা দিয়েছেন, ৫ হাজার ৬ শত ১৫ টাকা, ৩৫৩৪২ নাম্বার রশিদের মাধ্যমে একই দিনে ব্যাবশায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ৫ হাজার ১৫ টাকা এবং মানবিক শাখা থেকে ৩৫৫২১ নাম্বার রশিদ দিয়ে ৭ হাজার ১৫ টাকা জমা দিয়েছেন। এমন ফরম ফিলাপের টাকা জমা দেবার ব্যাংক রিসিভ সাটুরিয়ার গণমাধ্যমকর্মীদের নিকট এসেছে।
সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, গত ১০ মার্চ ছিল নিয়মিত শিক্ষার্থীদের ফরম ফিলাপের নির্ধারিত শেষ দিন। ১০ মার্চ পর্যন্ত মানবিক বিভাগে ২৯৭, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৭ এবং বিজ্ঞান বিভাগে ৫৮ জন সহ সর্ব মোট ৪ শত ২২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেছেন। যারা গত বছর বোর্ড পরীক্ষায় দুই এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের ফরম পূরণ বিলম্ব ফি দিয়ে ১২ মার্চ থেকে শুরু হয়ে ১৭ মার্চ শেষ হবার কথা রয়েছে।
একই উপজেলার দরগ্রাম ভেকু মেমুরিয়াল কলেজের ফরম পূরণে বোর্ড নিধারিত টাকায় ফরম পূরণ করতে পারলেও সাটুরিয়া কলেজে বোর্ড ফির চাইতেও ৩ থেকে ৪ হাজার টাকা বেশী নেওয়াতে অবিভাবকরা ফুসে উঠছেন।
১০ মার্চ পর্যন্ত ৪২২ জন ফরম পূরণে শিক্ষার্থীদের মধ্যে গড়ে সর্বনিম্ন ৫ হাজার ১৫ টাকা নিয়েছেন। সেই হিসাবে বিজ্ঞান বিভাগে ৫৮ জন শিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত ২ হাজার ২ শত ৩০ টাকা বেশী নিয়েছেন। সেই হিসেবে শুধু বিজ্ঞান বিভাগ থেকে অতিরিক্ত ১ লক্ষ ২৯ হাজার ৩ শত ৪০ টাকা নিয়েছেন। আর মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগে মোট শিক্ষার্থী ৩ শত ৬৪ জনের নিকট থেকে বোর্ড নির্ধারিত থেকেও ২ হাজার ৭ শত ৯০ টাকা বেশী নিয়েছেন। এ দুই বিভাগ থেকে ১০ লক্ষ ১৫ হাজার ৫ শত ৬০ টাকা বেশী নিয়েছেন। এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে অতিরিক্ত ফি দিয়েই ফরম পূরণ করেছেন।
একজন শিক্ষার্থীর অভিভাবক জানায়, সরকার নির্ধারিত ফি জোগাড় করতেই রীতিমতো তাদের হিমশিম খেতে হচ্ছে সেখানে অতিরিক্ত ফি আদায় করাটা অনেক কষ্টকর হয়ে পড়েছে।
এ বিষয়ে সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, আমরা কোচিং ফিসহ পাঁচ হাজার টাকা আদায় করেছি। শিক্ষার্থীরা কোচিং অংশ নিলে পরে তাদের এক হাজার টাকা ফেরত দেওয়া হবে। ৫ হাজার টাকা করে নিলেও এতে কোনো শিক্ষার্থী বা অভিভাবকের কোন ধরনের কষ্ট হয়নি।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এইচএসি ফরম পূরণের জন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করেছেন বলে আমার জানা নেই। কেউ যদি অতিরিক্ত ফি আদায় করে থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে অধ্যক্ষকে আমার দপ্তরে ডেকে পাঠিয়েছি। এছাড়া লিখিত অভিযোগ পেলে তা তদন্তে প্রমানিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার