ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তাড়াশে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৩:৫৪

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন উপলক্ষ্যে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। অনুষ্ঠানের শুরুতেই মানব দেহে ভিটামিন ‘এ’র প্রয়োজনীতা, গুরুত্ব, অভাব জনিত রোগ, প্রতিকারের উপায় ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পদ্ধতির বিশাদ বিবরণ দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক শিমুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকতা (ভারপ্রাপ্ত) নিতাই চন্দ্র মাহাতো, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি আবু হাসেম, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও. আনিসুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, ছাত্র প্রতিনিধি মিলন প্রমূখ। এ সময় বক্তাগণ ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্প্যাইন বাস্তবায়নে সর্বস্তরের সাধারণের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে ৬ থেকে ১১ মাস ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তা করার প্রতিশ্রুতি দেন

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার