ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান ফারদিন
ধান,নদী, খাল এ তিনে বরিশাল এই প্রবাদের মতই সুন্দর এই বিভাগটি। তবে এ বিভাগ একটা সময় ছিলো খেলাধুলায় বেশ এগিয়ে। তবে সেখানে হঠাৎ ছন্দপতন। বেশ অনেকটা বছর ধরে বরিশাল থেকে তারকা খেলোয়ার পাওয়াই যেনো মুশকিল। তবে এবার নতুন আশার সঞ্চার হয়েছে বরিশালে৷ কেনোনা এবারের বিপিএলের শিরোপা জিতে এবং সেই শিরোপা বরিশালের মাটিতে নিয়ে গিয়ে যেনো নতুন ভাবে এ অঞ্চলকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন বুনেছেন।
আর এ ধারা এক ধাপ এগিয়ে নিতে গত সোমবার (১০ মার্চ) বরিশাল স্পোর্টিং ক্লাব নামে একটি ক্লাব তাদের কমিটি দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য এ অঞ্চলের খেলাধুলা যেনো এগিয়ে যায়। যুব সমাজ যেনো সুন্দর পরিবেশে বেড়ে ওঠে৷ এদিকে এই ক্লাবের চার বছর মেয়াদি এ কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্থান করে নিয়েছেন মো. মাসুম বিল্লাল ফারদিন। তিনি , বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অমানবিক নির্যাতনের স্বীকার হয়েছেন। হামলা-মামলার মত ঘটনায় পিষ্ট হয়েছেন বহুবার। তবে সম্প্রতি সে সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।
নতুন এই দায়িত্ব পেয়ে মো. মাসুম বিল্লাল ফারদিন বলেন, আসলে আমার ধ্যান জ্ঞানে খেলাধুলা। মূলত আমি একটা সময় ভালো ক্রিকেট খেলতাম। জাতীয় দলে যাবার ভাগ্য তো হয়নি৷ তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো যেনো ক্রিকেটসহ অন্যায় খেলায় বরিশালের সন্তানেরা ভালো অবস্খানে যেতে পারে। তিনি আরও বলেন, ৪ বছরের জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সততার সঙ্গে পালন করবো৷ আমার বেশ কিছু পরিকল্পনা আছে যা এক এক করে করতে চাই।
এদিকে মো. মাসুম বিল্লাল ফারদিন ২০২২ সালে বিপিএলের বরিশাল দলের সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতাও তিনি কাজে লাগাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে মো. মাসুম বিল্লাল ফারদিনের এই পরিচয়ের বাইরে আরেকটি বড় পরিচয় তিনি যুক্ত আছেন সঙ্গীতের সঙ্গে৷ সেই সঙ্গে অভিনয়েও তিনি তার প্রতিভার ছাপ রেখেছেন। উল্লেখ্য, বরিশাল স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন সৈয়দ রেজাউল করিম।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা