শাহজাদপুরে অবৈধ ইটভাটায় ৮০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স এম এম এইচ নামের একটি ইটভাটায় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও মানবস্বাস্থ্যে সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘অবৈধ ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত দুই :আহত চার
বরগুনা ভূমি অফিসের কানুনগো সজলের ঘুষ বাণিজ্যের অভিযোগ
রায়গঞ্জে ছাত্রীকে হয়রানির অভিযোগে কলেজ ছাত্র দলের সভাপতি শাহিনের বিরুদ্ধে মানববন্ধন
যাচায় না করে কাউকে ব্যক্তিগত তথ্য দিবেন না- চেয়ারম্যান মাহবুর রহমান
বোয়ালমারীর পল্লীতে অবৈধ ক্লিনিক অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলে প্রবীণ সেবা সংঘের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটি গঠন
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান