ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে: ডা. শাহাদাত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১১-৩-২০২৫ বিকাল ৫:৩৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময় থেকেই মানুষ তাদের সকল মৌলিক অধিকার হারিয়েছে। ১৫ বছর তো শেখ হাসিনা সব কিছু ধ্বংস করে দিয়েছে। দেশে বর্তমানে কোথাও নারীদের নিরাপত্তা নেই। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। শিশু আছিয়া ধর্ষণের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙ্গে রাষ্ট্রকে একটা নৈতিক জায়গায় আনতে হবে। একটা বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের সময় সুবর্ণচরে বিএনপির যারা ভোট দিতে গিয়েছিল তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। এখন আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আছিয়ার ধর্ষণকারীদের শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। 

তিনি মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নগরীর লালখান বাজার আমিন সেন্টারের সামনে মহিলাদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

চট্টগ্রাম মহানগর মহিলাদলের উদ্যোগে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। 

ডা. শাহাদাত হোসেন বলেন, অপরাধী অপরাধ করার আগে আইনের প্রয়োগ যদি ঠিকঠাক থাকত, আইনের শাসন যদি প্রয়োগ করা হতো, তাহলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি দ্রুততম সময়ে ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে সবাইকে আছিয়ার পরিবারের পাশে থাকার আহবান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, ধর্ষণ শেখ হাসিনার আমলে গণধর্ষণে পরিণত হয়েছিল। বিচারহীনতার কারণে এই সংস্কৃতির সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে এই বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতায় নারী ও শিশু ধর্ষণের হার দিন দিন বাড়ছে। তাই ধর্ষণের মামলার বিচার দ্রুত সময়ের মধ্যেই নিশ্চিত করতে  হবে।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলাদলের সি. সহ সভাপতি সকিনা বেগম, সহ সভাপতি মারিয়া সেলিম, এড. আশরাফী বিনতে মোতালেব, রেনুকা বেগম, রেজিয়া বেগম মুন্নী, মাহমুদা আক্তার ঝর্ণা, ফারহানা জসিম, সি. যুগ্ম সম্পাদক রাবেয়া বেগমর রাবু, যুগ্ম সম্পাদক শামসুন্নাহার প্রেমা, জাহানারা চৌধুরী, কামরুন নাহার, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ লিমা, ফারহানা রোজা, হাবিবা বেগম প্রমূখ। 

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত