তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা
রাজশাহীর তানোরে ভয়ংকর সুদখোর যুবদল নেতা বিএম আলীর মারধর ও লাঞ্ছনা সইতে না পেরে এক ভুটভুটি চালক বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতে চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম আরিফ হোসেন (২৬)।সে চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে বিএম আলীসহ ৩জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেছে।এদিকে ঘটনার পরপরই আসামিরা গা-ঢাকা দিয়েছে। গ্রামবাসী জানান, চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামে হাজি দারেস আলীর পুত্র যুবদল নেতা ভয়ংকর সুদখোর বিএম আলী এলাকার খড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে দ্বিগুণ দাদনে টাকা দেন। বিএম এর কাছে থেকে ভুটভুটি চালক আরিফ হোসেন ৮০ হাজার টাকা দাদন নেন এই টাকার প্রতি সপ্তাহে সুদ ৮ হাজার টাকা।প্রায় দেড় বছর যাবত ৮০ হাজার টাকার বিপরীতে প্রতি সপ্তাহে ৮ হাজার টাকা সুদ দিয়ে আসছে আরিফ। কিন্ত্ত এখানো দাদনের ৮০ হাজার টাকা পরিশোধ হয়নি উল্টো এক লাখ ৬০ হাজার টাকা হয়েছে।নিহতের পরিবার জানান, গত সোমবার শেষ বিকেলে সুদের টাকা পরিশোধের জন্য আরিফকে মারধর ও তার পরিবারকে নিয়ে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করে ভুটভুটি কেড়ে নেয় বিএম। বিএম এর দেয়া লাঞ্ছনা সইতে না পেরে সেই ক্ষোভে সোমবার দিবাগত রাতে আরিফ গ্যাসবড়ি (বিষ) পানে আত্মহত্যা করেছে। এদিকে গ্রামবাসি বিএমের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।
এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন,এঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মামলা হয়েছে। তিনি বলেন,লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান