বাঙলা কলেজ ছাত্রদলের হাতে আটক দুই ছিনতাইকারী
১১ মার্চ, মঙ্গলবার রাতে ঢাকা মেট্রো-ছ-১৪১২৬৫ নম্বরের লেগুনা থেকে দুই ছিনতাইকারী আটক করা হয়। রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে টেকনিক্যাল মোড়ের পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে। ছিনতাইকারী দুজন হলেন মোঃ কবির হোসেন (২০), পিতা মিজান হোসেন, শেরপুর জেলার নকলা থানার বাসিন্দা, এবং তার সহযোগী মোঃ অন্তর (১৯), পিতা মুক্তার হোসেন, শরিয়তপুর জেলার নড়িয়া থানার বাসিন্দা।
তারা রাস্তায় চলন্ত ফাহিম কাদের নামক এক ব্যক্তির টাকা ও মোবাইল ছিনতাই করছিলেন। এ সময় ফাহিম চিৎকার করলে বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু সুমন ও তাহলাসহ অন্যান্য সদস্যরা ঘটনাটি লক্ষ করেন এবং দ্রুত মটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের পিছু নেন। লেগুনাটি লালকুটির দিকে গেলে, তারা মোড়ে গিয়ে লেগুনাটি আটক করে বাঙলা কলেজের সামনে নিয়ে আসেন।
এরপর রাত ২:৪০ মিনিটের দিকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়। ডিউটিরত পুলিশ অফিসার জানায়, বাদী মামলা করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সাক্ষী আবু তালহা ও মেহেদী হাসান তাওহীদ।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত