ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে অবৈধ ১টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ১:১০

জয়পুরহাট সদর  উপজেলায় অনুমোদনহীন অবৈধ ১টি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন এবং একই সঙ্গে ওই ভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অপর এক ইটভাটার মালিককে ১ লক্ষ ৫০ হাজার  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা ১২ টায় জয়পুরহাট সদর উপজেলার পালি আদিবাসী ও নারায়ণ পাড়া  এলাকার মেসার্স এস বি এ ব্রিকস ও মেসার্স এস এ বি ব্রিকস নামে ওই দুই  ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স এস বি এ ব্রিকস, মেসার্স এস এ বি ব্রিকস, এই দুই ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।সেখানে অভিযান চালিয়ে   ইটভাটার মালিকদের ২লাখ ৫০ হাজার  টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকরা  জরিমানার অর্থ পরিশোধ করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

এসময় পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জয়পুরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার