ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে গণমাধ্যমকর্মীদের উপর বরখাস্তকৃত এসপির হামলার ঘটনায় অভিযোগ দায়ের


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ১:১৮

নাটোর আদালতে গণমাধ্যমকর্মিদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে সাংবাদিক কাউছার হাবীব বাদি হয়ে দর থানায় অভিযোগটি দায়ের করেন। এসময় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। পরে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারন ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে আসামি ফজলুল হক সাংবাদিকদের উপর হামলা করেন এবং ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালান। এঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে কারাগারে নেয়া হয়। এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক সহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বরখাস্তকৃত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারীদেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় নাটোরের তিন প্রেসক্লাবের নের্তৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। 
সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যমকর্মিদের ওপর হামলার ঘটনার অভিযোগটি গ্রহন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স

টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান

লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ