প্রয়োজন ছাড়াই সরকারি অর্থ অপচয় করে সেতু!
পানি প্রবাহের বিন্দুমাত্র সুযোগ নেই। দুই পাশে পাকা সড়ক থাকলেও আরেক পাশে শুধুই ফসলি জমি। আর সেখানেই গড়ে উঠেছে নতুন বসতির ঘর-বাড়ি। বর্ষায় ফসলি জমির পানির জলাবদ্ধতা দূর করতে সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলেও সেতুর পশ্চিম দিকে নতুন বসতি গড়ে উঠায় এই সেতু আর কোনো কাজেই আসবে না বলে জানান স্থানীয়রা। তার পরেও কেন সেতু নির্মাণ এমন প্রশ্ন সাধারণ জনগণের।
সরেজমিনে ঘুরে দেখা যায় বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের বক্তার পুরে সরকারি অর্থ ব্যয়ের এই সেতু নির্মাণ করা হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান পশ্চিম পাশে শতাধিক বিঘা ফসিল জমির পানি বের করার বিকল্প উদ্যোগ গ্রহণ করা হলে কৃষকরা লাভবান হতো। তা-না হলে এই ব্রিজ কৃষকের কোনো কাজে আসবে না। শুধু মাএ রাস্তার দুই পাশে আসা-যাওয়া করা যাবে। এতে কৃষকের কোনো লাভ হবে না উল্টো সরকারি অর্থ ব্যয় হবে। উপজেলা সুএে জানা যায় সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে সাতান্ন লক্ষ টাকা।
এ বিষয়ে বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদ-উজ-জামান বলেন এ বিষয় টি তিনি অবগত তবে স্থানীয় কৃষক লিখিতভাবে অভিযোগ দিলে পানি প্রবাহের বিকল্প ব্যবস্থা নেবেন তারা। অন্যথায় তাদের কিছুই করনীয় নেই যেহেতু প্রকল্প টি অনেক আগেই অনুমোদন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে