ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

যে কারণে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন রাফিনিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২৫ বিকাল ৫:৩০

চলতি মৌসুমে রীতিমতো উড়ছেন রাফিনিয়া। গত রাতেও জ্বলে উঠলেন তিনি। বেনফিকার বিপক্ষে একাই করলেন দুই গোল। তবে এমন আলো ছড়ানো রাতের আগে দিনের শুরুটা তার জন্য ছিল শঙ্কার মেঘে ঢাকা। সকালে তার সন্তানকে নিয়ে ছিলেন হাসপাতালে।

গতকাল দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন রাফিনিয়া। এর কারণ তখন জানা যায়নি। তবে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী নাতালিয়া রদ্রিগেসন বিস্তারিত জানিয়েছেন। সকালে তার সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলেন রাফিনিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফিনিয়ার স্ত্রী লিখেছেন, 'তোমার জন্য আমি খুবই গর্বিত, আমার ভালোবাসা। তুমি খুব সকাল থেকে আমাদের সন্তানের সঙ্গে হাসপাতালে ছিলে, তবু তুমি আবারও তোমার কাজ দুর্দান্তভাবে করতে পেরেছো।'

রাফিনিয়াকে নিয়ে গর্বিত তার স্ত্রী। শুধু একজন পেশাদার ফুটবলার হিসেবে নয়, একজন বাবা হিসেবে রাফিনিয়াকে সেরা বললেন তার স্ত্রী। তিনি বলেন, 'তুমি একজন অসাধারণ বাবা ও একজন সত্যিকারের পেশাদার! আমরা তোমাকে ভালোবাসি।'

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এখন রাফিনিয়া। ১০ ম্যাচে ১১ গোল করেন তিনি।  বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে তার গোল ৫টি। ১১ গোলের সঙ্গে ৫টি অ্যাসিস্টও আছে রাফিনিয়ার।

এমএসএম / এমএসএম

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!