ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে মাষ্টার এ.ওয়াই.এম ছায়েদুল হক এর ২১তম মৃত্যুবার্ষিকী পালন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ১:৪৮

সন্দ্বীপে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক,পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এ.ওয়াই.এম ছায়েদুল হক প্রকাশ আবু স্যার এর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১২ মার্চ বিকালে মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের আয়োজনে গুপ্তছড়া বাজার এর  মাষ্টার ছায়েদুল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম। ফাউন্ডেশনের  সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায় এতে অতিথি হিসাবে  বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর,  সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার,আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ,  সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একে ফজলুল করিম বাবুল,মাওলানা কাজী নিজাম উদ্দিন, মাস্টার মাইনউদ্দীন,মাওলানা মোঃ খবিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা বলেন মাষ্টার ছায়েদুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে সুন্দর সমাজ বিনির্মান ও শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছেন। ওনার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন অনেক বছর ধরে  শিক্ষা বৃত্তি,চিকিৎসা সেবা,বনায়ন,ক্রীড়া চর্চা ও সাহিত্য সংস্কৃতির  বিকাশে অবদান রেখে যাচ্ছে।আমরা ওনার মতো গুণী জনের আত্মার মাগফেরাত কামনা সহ ওনার পরিবারের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি।সাথে সাথে আমরা বিশ্বাস করি তিনি তার কর্মের মাধ্যমে আগামী প্রজম্মের কাছে উজ্বল নক্ষত্রের মতো বেঁচে থাকবেন,যেভাবে আজ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও আন্তরিক ভাবে ওনাকে স্মরণ করছেন।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার

ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী

পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০