কাপ্তাই বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ৩টি ট্রান্সমিটার চুরি, থানায় অভিযোগ
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই বিতরণ অফিসের ভান্ডারে রক্ষিত ৩টি ২৫ কেভিএ সিঙ্গেল ফেইজ ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অফিসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত করছে।
কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী শামসুল আরেফীন জানান, রাতে অফিসের ভান্ডার কক্ষ থেকে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। যেগুলোর মূল্য আনুমানিক ৫ লাখ টাকার হতে পারে। তবে সেগুলো নষ্ট ছিলো বলেও তিনি জানান। এছাড়া ঘটনাটি থানায় জানানো হয়েছে।
এদিকে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা