ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২৫ বিকাল ৫:৪৮

বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজদের পায়ের জাদুতে মাতে পুরো দুনিয়ার ফুটবল প্রেমীরা। হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় আলবিসেলেস্তেদের মাঠের লড়াই। ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নরাও ক্রিকেটটাও খেলে।

এমনকি আর্জেন্টিনায় নারী ক্রিকেটও নিয়মিত হয়। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে তারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। এর আগে দুই ম্যাচে এক জয়ের বিপরীতে এক হার আর্জেন্টিনার। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে