ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নাগরপুরে দপ্তিয়র বাজারে ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে দোকান নজর দ্বারী নেই প্রশাসনের


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৩-৩-২০২৫ বিকাল ৬:০

টাঙ্গাইল নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়র বাজারে প্রাই দোকানে নেই ট্রেড লাইসেন্স। 
ট্রেড অর্থ হচ্ছে ব্যবসা আর লাইসেন্স অর্থ হচ্ছে অনুমতি। এক কথায় ট্রেড লাইসেন্স অর্থ হচ্ছে অনুমতি পত্র। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। ট্রেড লাইসেন্স হচ্ছে স্থানীয় সরকার কর্তৃক প্রদান করা ব্যবসা শুরুর অনুমতি বা অনুমোদন। মোটকথা একটি ব্যবসার বৈধতার প্রতীক হচ্ছে ট্রেড লাইসেন্স।
একটি বৈধ ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স অত্যাবশ্যকীয়। ট্রেড লাইসেন্স ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান ই বৈধ নয়।স্বাধীনভাবে ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স প্রত্যেক ব্যবসায়ীর জন্য খুবই জরুরি। সর্বোচ্চ ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের পান বিক্রেতা, চায়ের দোকানদার, সবারই ট্রেড লাইসেন্স দরকার। যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের ছোট-বড় সব কাজেই ট্রেড লাইসেন্স এর গুরুত্ব অনেক বেশি। যেমন- কোন ব্যবসা প্রতিষ্ঠানের নামে যদি ব্যাংক লোন নিতে চান তাহলে একটি ব্যাংক একাউন্ট দরকার হবে। ব্যাংক একাউন্ট খুলতে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক। ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশে যেতে চাইলে ট্রেড লাইসেন্স অবশ্যই দরকার। এছাড়া ব্যবসায়ী কোন চুক্তির ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগে। আপনি যদি কোনো ব্যবসায়িক এসোসিয়েশনের সদস্য হতে চান, তখনও ট্রেড লাইসেন্স লাগবে।

উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়। সিটি কর্পোরেশনের করবিধি ২০০৯ এর মাধ্যমে ট্রেড লাইসেন্সের সূচনা হয়। মূলত সিটি কর্পোরেশন এটি পরিচালনা করে থাকে। এছাড়াও স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা,এবং জেলা পরিষদ থেকে নির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট পরিমাণ ফি এর বিনিময়ে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়ে থাকে।

দপ্তিয়র ইউনিয়নের কয়েকটি বাজার ঘুরে দেখা যাই এমন অবস্তা। কিছু দোকানে ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হলেও রেনু করার কোন উদ্যোগই নেই।দোকানদারেরা জানান দপ্তিয়র ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্স এর জন্য তেমন কোন বাধ্যবাধকতা নেই।এ বিষয়ে দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ফিরোজ সিদ্দিকীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে, তিনি জানান প্রতিটা ব্যাবসায়ী দোকানদারে জন্য ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক।ট্রেড লাইসেন্স ব্যাপারে আমরা সব সময়ই ব্যাবসাহীদের সচেতন করে থাকি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য