নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল বৃহষ্পতিবার উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মৌকরা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন ওয়ালীউল্লাহি। পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন, নাঙ্গলকোট মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, নাঙ্গলকোট থানা ওসি এ কে ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকারিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইমরুল হাসান রাসেল, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মাকস্ কুমিল্লা নির্বাহী পরিচালক শামীম উদ্দিন খোকা, প্রেসক্লাব সহ-সভাপতি জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ মজুমদার, অফিস সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া আজিম, ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরবিন্দ দাস, সদস্য আবদুর রহিম বাবলু প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ