আফগানিস্তানে টি-টোয়েন্টি লিগও স্থগিত
আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার নেতিবাচক প্রভাব পড়েছে ক্রিকেটে। শুক্রবার শুরু হওয়ার কথা ছিল দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগ। রাজনৈতিক অস্থিরতায় এবার এই লিগটিও স্থগিত ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বার্তা সংস্থা রয়টার্সকে এর সত্যতা নিশ্চিত করেছে এসিবি। অথচ ১৫ দিনের এই টি-টোয়েন্টি লিগে রশিদ খানসহ শীর্ষ আফগান তারকাদের খেলার কথা ছিল। কিন্তু দেশটিতে তালেবান শাসন প্রতিষ্ঠার পর অন্যান্য ক্রীড়া ইভেন্টের মতো এটিও অনিশ্চিত হয়ে পড়লো।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এই টুর্নামেন্টকে প্রস্তুতির মঞ্চ হিসেবেও ধরা হয়েছিল। তাই এসিবির বক্তব্য ছিল তালেবান ক্ষমতায় এলেও এই বছরের লিগটি যথা সময়েই অনুষ্ঠিত হবে। কিন্তু সোমবার এসিবির এক মুখপাত্র অর্থনৈতিক কারণটিকেই বড় করে দেখালেন, ‘আমরা আশা করেছিলাম টুর্নামেন্টটা চালিয়ে নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে দেশটির যে অর্থনৈতিক অবস্থা, তাতে এমন ইভেন্ট চালিয়ে নেওয়া অসম্ভব। সে কারণেই ৮ ফ্র্যাঞ্চাইজি ও আফগান ক্রিকেট বোর্ড এটি স্থগিত করতে সম্মত হয়েছে।’
এসিবির ওই মুখপাত্র বলেছেন, অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেই ভবিষ্যতে টুর্নামেন্টটি আয়োজন করা যাবে।
গত মাসেও একই ভাবে পাকিস্তান-আফগানিস্তান সিরিজ বাতিল করে এসিবি। যার কারণ হিসেবে খেলোয়াড়দের সুরক্ষা ও সফরজনিত ঝামেলাকে দেখানো হয়।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি