ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে নিম্নমানের ইট দিয়ে হচ্ছে সোলিংয়ের কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ৩:৫৭

মানিকগঞ্জের সিংগাইরে এসবিবিপির সড়কের কাজ হচ্ছে নিম্নমানের ইট দিয়ে। ঠিকাদার স্থানীয় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউই প্রতিবাদ করছেন না। সোলিংয়ের নিচের লেয়ারে পুরাতন ও নিম্নমানের ইট ব্যবহার করায় ক্ষুব্ধ এলাকাবাসি। উপজেলার চান্দহর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্মাণাধীন সড়কের কাজে নিম্নমানের ইট ব্যবহারে এ অভিযোগ উঠেছে। 

উপজেলার চান্দহর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়নাল সরদারের বাড়ি থেকে পুণ্য মন্ডলের বাড়ি পর্যন্ত সড়কের কাজ পায় মেসার্স নির্মাণ প্রকৌশলী ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় ঠিকাদার হওয়ায় নিম্নমানের কাজ করলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছেন না।

জানা যায়, ৬০০ মিটার এসবিবিপির কাজ ও ব্রিজ ৮১ মিটার দৈর্ঘ্য  ও প্রস্ত ৭.৩ মিটার রাস্তাসহ ৫ কোটি ৮৮ লাখ টাকায় কাজ পায় প্রতিষ্ঠানটি। সংশোধিত চুক্তিমূল্য ৬কোটি ১২লাখ ১১হাজার ১৭০টাকা হয়। এ কাজে ০৫ এপ্রিল’২০ ইং থেকে শুরু হওয়ার কথা এবং শেষ হওয়ার কথা ছিল ১১ সেপ্টেম্বর’২১ পর্যন্ত। এ কাজ দ্বিতীয় বার বর্ধিত সময় নেওয়া হয়েছে ২৯এপ্রিল’২৪ পর্যন্ত এবং তৃতীয় বারের সময় নিয়েও এখনো শেষ হয়নি।

তবে এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আবু সাঈদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

স্থানীয় বাসিন্দারা জানান, এলজিইডির ৬ কোটি টাকার অধিক প্রকল্পের ব্রিজ নিচু হয়েছে এতে বর্ষা মৌসুমে নৌকা চলাচলে সমস্যা হবে। তাছাড়া এ সড়কের ইট সোলিং কাজে নিম্নমানের ইট ব্যবহারসহ খারাপ রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তা নির্মাণে অনিয়মসহ নানা গরমিল ধরা পড়ে জনসাধারণের নজরে। দেওয়া হয়নি পানি ও রোলার মেশিনের ডলন। তবে প্রশাসন যদি সঠিক তদন্ত করে রাস্তার কাজ করেন, তাহলে  জনসাধারণ নির্দিষ্ট সময় পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারবে, সেই সাথে সরকারের কোটি টাকা অপচয়ের হাত থেকে রক্ষা পাবে।সিংগাইর উপজেলা পৌকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন , এভাবে কাজ করার সুযোগ নেই। 

মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, আপনি যেহেতু বলেছেন আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ঘটনাস্থলে একটা পরিদর্শন টিম পাঠানোর ব্যবস্থা করবো ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত