তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ
টাঙ্গাইল নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পারধল্লা গ্রামের রতনের তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। ১২ মার্চ রাতে খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল নূরজাহান বেগম (৬৫) এর নিথর দেহ লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় পারধল্লা গ্রামের রতনের তামাক ক্ষেত থেকে উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে হত্যা মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসীর আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা যায়, নূরজাহান ছিলেন নিঃসন্তান এবং দরিদ্র। সে মানুষের বাড়ি কাজ করে এবং ক্ষেতের ফসল কুড়িয়ে জীবিকা নির্বাহ করত ।
নূরজাহান বাঘেরবাড়ি পূর্ব পাড়ার মৃত নইমুদ্দিন মিয়ার মেয়ে এবং মৃত গণি মিয়ার স্ত্রী। নূরজাহান গতকাল সকালে ফসলি জমি থেকে শস্য কুড়াতে গেলে তাকে তার পড়নের কাপড়ের আচল দিয়েই শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে, এমনটাই ধারনা করছে নাগরপুর থানা পুলিশ।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, নিঃসন্তান এ মহিলাকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এবং তদন্ত সাপেক্ষে নিশ্চিত হতে পারবো কেন, কে বা কাহারা তাকে হত্যা করেছে। এ ঘটনায় ৭ ক্রমিকে ১৩/০৩/২০২৫ তারিখে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ময়নাতদন্ত শেষে বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে গতরাতেই মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এইচ এম মাহবুব রেদোয়ান সিদ্দিকী ঘটনা স্থল পরিদর্শন করেন এবং এ হত্যার বিষয়ে সার্বিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন সহ জড়িত যেই থাকুক তাকে বা তাদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার জন্য নাগরপুর থানা পুলিশকে নির্দেশ দেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied