ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিল সফল করার লক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সকাল ১০ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিপুল ভোটে নির্বাচিত পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকারের সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী ২২ মার্চ ইফতার মাহফিল সফল করার লক্ষে এবং সর্বোচ্চ সংখ্যক উপস্থিতিকে প্রাধ্যান্য দিয়ে ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে উপজেলা নেতৃবৃন্দ একমত পোষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হানজালা, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দেওয়ান কবির, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শামিম করিব মিল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, ৬নং পৌর বিএনপির সভাপতি আব্দুর রউফ যুবনেতা রুবেল হাসান রতন ও যুবনেতা মুনসুরসহ উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি