ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

১৬ মাস পর দলে ফিরে মাঠে নামার আগেই ছিটকে গেলেন নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১১:২৪

নেইমার জুনিয়রের সঙ্গে ফুটবলের চেয়ে চোটের বন্ধুত্বই যেন বেশি গাঢ়! এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারছেন না তিনি। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার কথা ছিল এ মাসেই। তবে তা আর হচ্ছে না। আরো দীর্ঘায়িত হচ্ছে ব্রাজিলের জার্সিতে নেইমারের মাঠে ফেরা।

বিশ্বকাপের বাছাইপর্বে চলতি মাসেই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন নেইমার। তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিল দল। তবে শেষ মুহুর্তে এসে দল থেকে ছিটকে গেলেন এই ফরোয়ার্ড। নেইমারের পরিবর্তে দলে ডাকা হয়েছে এনদ্রিককে। 

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন।

আল হিলাল থেকে সান্তোসে ফিরে একাধিক ম্যাচও খেলেন নেইমার। ব্রাজিলের ফুটবল লিগে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে বল পায়ে ছন্দেই ছিলেন এই তারকা ফরোয়ার্ড। লিগে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনেই যেন আবার আধারে হারালেন নেইমার!

গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমেছিলেন নেইমার। সান্তোসের হয়ে ওই ম্যাচে পেশিতে চোট পান তিনি। তাতে আবারো ছিটকে গেলেন। অন্তত আসন্ন দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না নেইমারকে, এ খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে