ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১১:২৭

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা এবার কনটেন্ট যাচাইয়ের জন্য নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে। এতদিন প্ল্যাটফর্মের তথ্য যাচাইয়ে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকিং ব্যবস্থা ব্যবহার করা হতো। তবে এবার সেই ব্যবস্থা বদলে ‘কমিউনিটি নোটস’ নামের একটি নতুন ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে।

প্রথম ধাপে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস-এ যুক্তরাষ্ট্রে এটি চালু হবে। মেটার দাবি, এই নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরাই যাচাই করা তথ্য যুক্ত করতে পারবেন। যা পরবর্তীতে কনটেন্ট মডারেশনের কাজে ব্যবহৃত হবে।

নতুন এই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী কোনো পোস্ট বা তথ্যের সত্যতা যাচাই করে সেখানে সংশ্লিষ্ট ব্যাখ্যা বা নোট সংযুক্ত করতে পারবেন। ফ্যাক্ট-চেকারদের পরিবর্তে সাধারণ ব্যবহারকারীরা তথ্য যাচাই করতে পারবেন।মেটার মতে, তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা অনেক সময় সীমাবদ্ধ হয়ে পড়ে এবং এতে স্বচ্ছতার অভাব দেখা দেয়। নতুন ‘কমিউনিটি নোটস’ পদ্ধতিতে ব্যবহারকারীরাই সরাসরি পোস্ট যাচাই করতে পারবেন, যা বেশি কার্যকর হতে পারে।

ব্যবহারকারীদের বেশি স্বাধীনতা থাকবে। ভুয়া তথ্য প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। এক্স-এর মতো আরও স্বচ্ছ ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা তৈরি হবে। তবে এর মাধ্যমে রাজনৈতিক বা মতাদর্শভিত্তিক পক্ষপাতদুষ্ট তথ্য ছড়ানোর আশঙ্কা থাকতে পারে। কোনো ভুল তথ্য অনেক ব্যবহারকারী সমর্থন করলে তা বৈধ মনে হতে পারে। অপব্যবহারের ঝুঁকি থাকায় মেটাকে সঠিক পর্যবেক্ষণ রাখতে হবে।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন