মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় কিশোর মঞ্জু
মরণঘাতী ক্যান্সার থেকে বাঁচতে চায় কিশোর মঞ্জু মিয়া (১৬)। সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ী গ্রামের চাঁন মিয়ার ছেলে। তার বাবা একজন দিনমজুর।
জানা গেছে, ছেলেটার বাবা চাঁন মিয়া গাছ কাটার কাজ করে এবং সেও বিভিন্ন ধরনের কাজকর্ম করে বাবার আর্থিক সাহায্য করে থাকে। এতে তাদের ৬ জনের সংসার চলতো না বিধায় তার মা বিড়ি বাঁধাইয়ের কাজ করে সংসারে সাহায্য করতেন কিন্তু ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকে তার মা আর বিড়ি বাঁধাইয়ের কাজ করতে পারে না। বাবা যা পায় তাই দিয়ে কোনো রকমে চলে তাদের সংসার।
মঞ্জু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করতো। কিন্তু সে আর বেশি দিন কাজকর্ম করে বাবাকে সাহায্য করতে পারলো না। তার পেটে (নাভির নিচে) একটা টিউমার ধরা পড়ে। অনেক কষ্টে ধারদেনা করে টাকা জোগাড় করে টাঙ্গাইলে গিয়ে অপারেশন করায়। কিন্তু অপারেশন করানো হলেও সেটি ভালো না হয়ে তার শরীরে মরণঘাতী ক্যান্সার বাসা বাঁধে।
তার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করাতে না পারলে বাঁচানো সম্ভব হবে না। এতে তার অপারেশনের জন্য (প্রায় ৩/৪ লক্ষ) টাকার প্রয়োজন। যা তার অস্বচ্ছল ও দারিদ্র্য পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। যেজন্য ছেলের চিকিৎসা চালিয়ে নিতে ও মরণঘাতী ক্যান্সারের হাত থেকে তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে মানবিক আবেদন জানিয়েছেন মঞ্জুর অসহায় বাবা মা।
কিশোর মঞ্জু মিয়া জানায়, আমি মরণঘাতী ক্যান্সারের হাত থেকে বাঁচতে চাই। সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে চাই। এজন্য আমি সকল সামর্থ্যবানদের কাছ থেকে আর্থিক সাহায্য কামনা করছি। আপনাদের একটু আর্থিক সহায়তা ও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি আবার সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আপনাদের অল্পকিছু সাহায্যই হতে পারে আমার জীবনের আলো।
সাহায্যের জন্য যোগাযোগ। বিকাশ পার্সোনাল- কোরবান আলী তালুকদার -০১৭২২৮৭৯৫৯১, নগদ , বিকাশ- সাইফুল ইসলাম ০১৭১৩৬৩৯৮৭৯।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান