ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই" স্লোগানে নাগরপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ১:১৬

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে এবং ধর্ষণের বিচারের দাবিতে "বাংলাদেশে আইন চাই, ধর্ষকের ফাঁসি চাই" প্ল্যাটফর্মের ব্যানারে ১৫ মার্চ শনিবার বেলা ১১ টার  দিকে টাঙ্গাইল নাগরপুরের সকল সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এই বিক্ষোভ মিছিল যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ  বকুলতলা থেকে বের হয়ে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে মানববন্ধন করে, মিছিলটি পুরো নাগরপুর বাজার ঘুরে আবার বকুলতলা এসে শেষ হয়। 

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন নাসিমা নওশিন সরকারি সাদত কলেজ করাটিয়া টাঙ্গাইল তিনি বলেন ধর্ষণের মত জঘন্য অপরাধের বিচার করার জন্য সমাজ প্রস্তুত না। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আজকে খুব ক্ষীণভাবে হলেও ধর্ষণের ঘটনার বিচারের জন্য সকলের মধ্যে জাগরণ দেখতে পাচ্ছি। এই জাগরণকে ধরে রাখতে হবে, ধর্ষণের ঘটনায় যুক্ত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ন আহবায়ক ফাহাদ আহমেদ বক্তব্যতে বলেন দেশজুড়ে ক্রমাগত নারী ও কন্যার প্রতি ধর্ষণের ঘটনায় আমরা নাগরপুরের সকল সাধারণ শিক্ষার্থী উদ্বিগ্ন ও বিক্ষুব্ধ। ধর্ষণের মতো এই সহিংসতা মোকাবিলা করতে ও সকলকে সচেতনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নির্ঝর আহমেদ, নাগরপুরের কৃতি সন্তান শামীম আহমেদ, জাতীয় নাগরিক কমিটির নাগরপুর উপজেলার প্রতিনিধি সরদার আশরাফ আরো উপস্থিত ছিলেন যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, নয়ন খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, নাগরপুর মহিলা কলেজ, নাগরপুর সরকারি কলেজের সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন