ছাত্রলীগের পদধারীদের হল থেকে বের করতে জাককানইবি ছাত্রদলের আল্টিমেটাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলামের পদত্যাগকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন দাবীতে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তাদের পাঁচ দফা দাবী জানিয়ে স্মারকলিপি দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্নের আগেই সিট বাতিল ও শিক্ষার্থীর সাথে অসদাচরণের অভিযোগ এনে গত ১২ মার্চ (বুধবার) প্রভোস্ট ড. সাইফুল ইসলামের পদত্যাগসহ চার দফা দাবীতে আন্দোলন করে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ইফতার অনুষ্ঠানে টোকেন দিতে আপত্তি জানানোর অভিযোগ এনে উক্ত শিক্ষাবর্ষের বিদ্রোহী হলের আবাসিক শিক্ষার্থীরা ইফতার বয়কট করে চার দফা দাবিতে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ শিক্ষার্থীবর্ষের শিক্ষার্থীরা। আন্দোলনে উপাচার্যকে জিম্মি করে দাবী আদায় করার ঘটনা ঘটে। পরবর্তীতে পরেরদিন সকালে বিদ্রোহী হল প্রভোস্ট অধ্যাপক ড. সাইফুল ইসলামের মানহানির প্রতিবাদে তিন দফা দাবী জানিয়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে কর্মসূচি পালন করে সিএসই বিভাগের শিক্ষার্থীরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ গুলোতে চলছে আলোচনা-সমালোচনা।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতিতে পাঁচ দফা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধান ও সদস্য সচিব আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের ৫ দফা দাবি জানানো হয়। সেগুলো হলো:
১. বিদ্রোহী হল প্রভোস্টের সম্মানহানির সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
২. তদন্ত ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক স্যারের বিরুদ্ধে নেওয়া সকল ধরনের অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল বলে ঘোষণা করতে হবে।
৩. যে সকল ব্যক্তি, অনলাইন পেজ ও গ্রুপ মুষ্টিমেয় শিক্ষার্থীকে উস্কে দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. হলের ভাড়া কমিয়ে ৫০ টাকা করতে হবে। ছাত্রলীগের পদধারী সকলকে রবিবার সকাল ১০ টার মধ্যে হল ত্যাগ করাতে হবে।
৫. হলের খাবারে ভর্তুকি বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল হলে শিক্ষার্থীদের জন্য ডাল-ভাত ফ্রী করতে হবে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য