ধামরাইয়ে পুকুর খনন কাজে ব্যবহারিত ভেকুতে দুর্বত্তদের আগুন
ঢাকার ধামরাইয়ে পুকুর পূর্ন খননের কাজে ব্যবহারিত ভেকুতে আগুন দিয়েছে দুর্বত্তরা। তবে ভেকু মালিকের অভিযোগ পূর্বশত্রুতার জেরে লোকজন নিয়ে ভেকুতে আগুন দিয়ে নাসির উদ্দিন ফরাজী। রবিবার (১৬ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়,পুকুর খননের স্থানে আগুনে পুড়া ভেকুটি পরে রয়েছে। প্রায় ৩৫-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভেকুর মালিক শফিকুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুরে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী শফিকুল ইসলাম উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুরের আব্দুল জলিলের ছেলে। অভিযুক্ত নাসির উদ্দিন উপজেলার বালিয়া ইউনিয়নের বাসিন্দা।
ভূক্তভোগী শফিকুল ইসলাম বলেন,আমি আমার পুকুর পূর্ন খননের জন্য ইউএনও কাছে থেকে অনুমতি আনি।পুকুর খননের জন্য ভেকু নিয়ে গেলে নাসির পূর্ব শত্রুতার জেরে আমার আনা ভেকুতে রাতে আগুন ধরিয়ে দেয়। নাসির গত বছর আমার কাছে তার পুকুর বিক্রয় করছে,সে আমার কাছে চাঁদা দাবি করে বলে "এই মাটির লিক পুরোটা আমাকে দিয়ে দাও"। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবো।
এবিষয়ে নাসির উদ্দিন ফরাজী বলেন,তিন ফসলী জমির মাটির কারনে গ্রামবাসী নাকি ভেকুতে আগুন দিয়েছে। ভেকুতে আগুন দেয়ার সাথে আমি জড়িত নই,আমার নামে মিথ্যা বানোয়াট কথা-বার্তা ছড়ানো হচ্ছে।
ধামরাই থানার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,ভেকুতে আগুনের বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’