চাঁদাবাজদের দলে কোনো ঠাঁই নেই কেন্দ্রীয় নেতা এম.এ মতিন
চাঁদাবাজদের দলে ঠাঁই নাই" এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতিন।
গতকাল শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ৩নং পরানপুর ইউপির বালুবাজার সফিউদ্দিন মোল্লা কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। স্বৈরাচার সরকারের কথা উল্লেখ করে এম. এ মতিন আরো বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও তার প্রেতাত্মা এখনও রয়ে গেছে। তাদের নিকট হতে আমাদের দূরে থাকতে হবে। দলকে সুসংগঠিত করতে ঐক্যতা বজায় রাখতে হবে। সমাজ বিনির্মাণে সকল নেতাকর্মীদেরকে এক হয়ে কাজ করতে হবে। জনরোষ নয়, জনমত তৈরি করতে হবে। মানুষ যেন মানুষের জন্য হয়।সমাজের তথা অন্যদলের মানুষকে বুঝিয়ে দিতে হবে, আমরা স্বৈরাচার নয়। আমরা যদি স্বৈরাচারী আচরণ করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়। এমন আচরণ করা থেকে দূরে থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল, এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, নওগাঁ জেলা জজ কোর্টের এপিপি বিশ্বজিৎ কুমার, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল ইসলাম বাদল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার ও পরানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ দলের অঙ্গসহযোগী নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২