ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বোদায় ১৩ জুয়ারী আটক


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:৩৭

বোদায় জুয়া খেলায় সময় সরঞ্জাম এবং নগদ ৪ হাজার ৭৪০ টাকাসহ ১৩ জুয়ারিকে আটক করেছে বোদা থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের লাঙ্গলগ্রামের পানির সেচ পাম্প ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝলইশালশিরী ইউনিয়ের লাঙ্গলগ্রামের বাসিন্দা শফিকুর ইসলাম, দিনেশ চন্দ্র বর্মন, ময়নুল ইসলাম, কেশব চন্দ্র বর্মন, সুজন ইসলাম, স্বদেশ চন্দ্র, তাপস চন্দ্র বর্মন, রতন চন্দ্র বর্মন, অমল চন্দ্র বর্মন, জয়ন্ত চন্দ্র বর্মন, জুয়েল ইসলাম এবং কামারপাড়া গ্রামের বাসিন্দা অজিত রায়, সবুজ চন্দ্র বর্মন। 
জানা যায়, বোদা থানার এসএই সাগর আলী, এসআই বাপী কুমার, এসআই সৈয়দ মামুন হক, এসআই মনজুরুল ইসলাম, এসআই খরশীদ আলম সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লাঙ্গলগ্রামের বেরো ধান ক্ষেতের পার্শ্বে নির্মিত ঘরে জুয়ার আসর চলাকালীন অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় সরঞ্জাম ও নগদ অর্থ সহ হাতেনাতে ১৩ জনকে আটক করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানান, এ ঘটনায় আটককৃত ১৩ জনের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়