চৌগাছায় চতুর্থ শ্রেনীর শিশুকে ধর্ষনের চেষ্টা অভিযুক্ত পলাতক
যশোরের চৌগাছায় ৪র্থ শ্রেনীর এক শিশুকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় তবে আটক করতে পারেনি অভিযুক্ত মিঠু হোসেনকে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
থানা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১ টার দিকে খেলা করতে ওই শিশু নিজ বাড়ি হতে বের হয়। এ সময় প্রতিবেশি সলেমান হোসেনের বকাটে ছেলে মিঠু হোসেন (২৮) শিশুটিকে বলে তোমার দাদি পেয়ারা ক্ষোতের পাশে গাছের পড়ে থাকা পাতা কুড়িয়ে (জমা) করে রেখেছে তোমাকে আনতে বলেছে। শিশুটি সরল মনে ওই পাতা আনতে রওনা হয়। পিছু নেই বকাটে মিঠু হোসেন। শিশুটি পেয়ারা ক্ষেত পার হতে না হতেই পেয়ারা ও ভুট্টা ক্ষেতের মাঝ বরাবর তাকে ঝাপটে ধরে এবং জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি বকাটে মিঠুর হাতে কামড় দেয়ার পাশাপাশি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন, বকাটে মিঠু এ সময় ভুট্টা ক্ষেতের ভিতরে পালিয়ে যায়।
চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এলাকায় অবস্থান করছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান